জামাল উদ্দিন ঢালী কে মিথ্যা মামলায় আসামী করায় স্থানীয়দের মানববন্ধন
বরিশাল বিভাগ
বরিশাল সদর
প্রকাশঃ 2023-04-06 21:23:28 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 448 বার।
জামাল উদ্দিন ঢালী কে মিথ্যা মামলায় আসামী করায় স্থানীয়দের মানববন্ধন
-মোঃ মিলন সরদার, হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলায় জোড়া হত্যা মামলাকে ধামাচাপা দেয়ার জন্য স্কুল ছাত্রী মুনিয়ার আত্মহত্যাকে হত্যা মামলায় রূপান্তরিত করে ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী কে আসামী করার প্রতিবাদে ধুলখোলা ইউনিয়নের স্থানীয়দের মানববন্ধন কর্মসূচি।
আজ সকাল ১১ টায় ধুলখোলা ইউনিয়নের আলিগঞ্জ বাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে একমত পোষণ করে বক্তব্য রাখেন বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল মোল্লা, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল মোল্লা, সহ নানা শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করে নারী পুরুষ সহ প্রায় তিন সহ¯্রাধিক মানুষ।
বক্তারা বলেন চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালীকে সরোজন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দিলে কঠোর কর্মসূচী দেওয়ার হুশিয়ারী প্রদান করেন।