উদীয়মান মেধাবী ছাত্র নেতা কৃষ্ণ চন্দ্র দাস ফেনী জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হিসেবে নির্বাচিত
চট্টগ্রাম বিভাগ
ফেনী জেলা
প্রকাশঃ 2023-04-08 13:01:28 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 385 বার।
ফেনী জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে উদীয়মান মেধাবী ছাত্র নেতা কৃষ্ণ চন্দ্র দাস।
-বিশেষ প্রতিনিধিঃ
৬ এপ্রিল সন্ধায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ১৭১ জন সদস্য বিশিষ্ট ফেনী জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে অনুমোদিত করে।
কৃষ্ণ চন্দ্র দাস ফেনী শহরের ২ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। তিনি স্কুল জীবন থেকে ২ নং ওয়ার্ড ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের একজন সদস্য ছিলেন। এছাড়া তিনি ২০১৮ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি রাজনৈতিক বিভিন্ন মিছিল মিটিং সহ বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ছিলেন। ফেনী জেলা ছাত্রলীগের আংশিক কমিটির প্রকাশের সূচনা থেকে জেলা ছাত্রলীগের সকল প্রকার কার্যক্রমে সক্রিয় ছিলেন। তার কাকা শুকদেব চন্দ্র দাস সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড যুবলীগ, ফেনী পৌর শাখা। এবং সাবেক সদস্য ফেনী পৌর যুবলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তার প্রচারণা সংক্রান্ত কার্যক্রম সহ সকল কর্মকান্ডে অংশগ্রহণের উপর ভিত্তি করে সহ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু এবং সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ এর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির জীবন বৃত্তান্ত জমা দেওয়ার আহবান করা হয় এবং জমা দেওয়ার শেষ সময় উল্লেখ করা হয় ১৩ অক্টোবর ২০২২ তারিখ।
গত বছরের এ দিনে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুমোদনে ফেনী জেলা ছাত্রলীগের আংশিক কমিটির সভাপতি তোফায়েল আহমেদ তপু এবং সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ নির্বাচিত হয়।
১ বছর পূর্ণ হয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক এর হাত ধরে আবারও ১ বছরের জন্য অনুমোদন পেলো ফেনী জেলা ছাত্রলীগ।