BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সিভিল ইঞ্জিনিয়ার্স সোসাইটি আয়োজিত ইফতার

ফিচার আন্তর্জাতিক

প্রকাশঃ 2023-04-08 13:58:50 | সর্বশেষ আপডেটঃ 2026-06-13 10:58:36

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 589 বার।


ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সিভিল ইঞ্জিনিয়ার্স সোসাইটি আয়োজিত ইফতার

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সিভিল ইঞ্জিনিয়ার্স সোসাইটি আয়োজিত ইফতার


-বিশেষ প্রতিনিধি:  

গত ৭ এপ্রিল ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সিভিল ইঞ্জিনিয়ার্স সোসাইটি আয়োজিত ইফতার।


উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মাসুদ রানা, সুজন কুমার ভৌমিক, সালেকুর রহমান আপেল, মো: আরিফ, এমদাদুল হক তুহিন, তারিকুল রাসেল হামিদুর রহমান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সোহান, আশিক, শান সহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বর্তমান শিক্ষক, প্রাক্তন এবং বর্তমান দেশী-বিদেশী ছাত্র-ছাত্রী বৃন্দ। 


প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় প্রায় ১০০ জনের অধিক অংশগ্রহণ করেন। মাত্র ১০দিনের পরিকল্পনায় এই আয়োজনে প্রধান আয়োজকদ্বয় ছিলেন মো: সালেকুর রহমান এবং মাসুদ রানা। 


উপস্থিত সকলের সাথে পরিচয় পর্ব এবং কোর-আন তেলাওয়াত এর মধ্য দিয়ে মিলনমেলা অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্নকারী সিনিয়রগন এবং বর্তমান অধ্যায়ণরত নাইজেরিয়ান ছাত্র বক্তব্য রাখেন। 


বক্তাগন নিজ নিজ পরিচয় প্রদান করে তাদের নিজস্ব ব্যবসায়ীক এবং চাকরী ক্ষেত্রে বর্তমান অবস্থান সম্পর্কে আলোচনা করেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে কোর্স সমাপ্ত করে কিভাবে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে এ পর্যায় পৌছে নিজের অবস্থান ঠিক রেখেছেন তা বর্ণনাসহ কিভাবে জুনিয়ররা নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবেন তার একটি নির্দেশনা দেন। 

সভায় মাসুদ রানা তার বক্তব্যে বলেন, আমাদের নিজেদের মধ্যে কমিউনিটি তেরি করতে হবে। তাহলে আমরা একে অপরকে সহযোগীতা করতে পারবো। 

সালেকুর রহমান আপেল বলেন, আমরা চাই না আমাদের কোন এলামনাই কেউ বেকার থাকুক। আমরা একটু চেষ্টা করলেই সবাইকে চাকরীর জন্য সহযোগীতা করবো। এজন্য এই মিলনমেলায় আমরা সিভি জমা নিচ্ছি। এই সিভি বিভিন্ন কোম্পানীতে জমা দিয়ে চাকরীর ব্যবস্থা করা হবে বলে তিনি সবাইকে অবহিত করেন।


এছাড়াও আলোচানা অনুষ্ঠানে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে কি কি কার্যক্রম হাতে নিয়ে নিজেদেরকে তথা দেশ, জাতী এবং সমাজের উন্নয়ণ করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। 

অনুষ্ঠানটি বিকাল চারটায় শুরু হয়ে রাত আটটায় শেষ হয়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন