শালিখায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-02-21 11:21:12 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 229 বার।
-শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় সাড়ে ৩ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শালিখা থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী মাগুরার পরনানদুয়ালী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আরিফুল শেখ(৪৫)। মঙ্গলবার মধ্য রাতে সাড়ে ৩কেজি গাঁজা সহ তাকে আটক করে শালিখা থানার
এস আই লিটন গাজী,এসআই লিটন হোসেন ও এএসআই মিলন হোসেন। শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন বলেন গত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা পুলিশের একটি টিম যশোর-মাগুরা মহা সড়কের আড়পাড়া বাসস্ট্রান থেকে টিনের বাস্কে থাকা সাড়ে ৩কেজি গাঁজা সহ আরিফুল শেখ নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এব্যাপারে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷