মাগুরায় শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-02-21 14:08:15 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 252 বার।
-মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় বি এন পি"র উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে শ্রীপুর উপজেলার বি এন পি। বুধবার (২১ জানুয়ারি) সকাল ৭ টায় শ্রীপুর কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি"র অন্যতম নেতা বদরুল আলম হিরো, আলহাজ্ব খোন্দকার আব্বাসউদ্দীন, বি এনপি নেতা মুন্সি রেজাউল ইসলাম, খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদ, সাধারণ সম্পাদক শাহ আলম তুফান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েতসহ আরো অনেকে।