BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-02-21 18:59:56 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 155 বার।


বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

-সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ার শিবগঞ্জে ট্রাক চাপায় সাইদুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক। বুধবার বিকেল সোয়া ৪ টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌমাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম বগুড়ার সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ধাওয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মোকামতলা বন্দরের সোনাতলা রোড থেকে বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন মোটরসাইকেল চালক ডাবলু মিয়া ও আরোহী সাইদুল ইসলাম। এসময় বগুড়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সাইদুল ইসলাম ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় আহত হন শিবগঞ্জের চন্ডিহারা এলাকার বাসিন্দা মোটর সাইকেল চালক ডাবলু মিয়া(৪০)। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন