BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-02-22 17:11:48 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 208 বার।


মাগুরায় স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

-মোঃসাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুরে সাকিব ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে মহান স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান এর পিতা ও উক্ত টুর্নামেন্টর আহবায়ক খন্দকার  মাশরুর রেজা কুটিল, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, বিশিষ্ট ক্রীড়া প্রশিক্ষক  বারিক আনজাম বার্কি, মোঃ ইউনুস আলীসহ অন্যরা। 

একই সময় শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ও কাদিরপাড়া ফুটবল মাঠে ২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শ্রীকোল ইউনিয়ন ও কাদিরপাড়া ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শ্রীকোল ইউনিয়ন ৩-১ গোলে কাদিরপাড়া ইউনিয়নকে পরাজিত করে। অপর দিকে কাদিরপাড়া ফুটবল মাঠে শ্রীপুর ইউনিয়ন ও দ্বারিয়াপুর ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শ্রীপুর ইউনিয়ন ও দ্বারিয়াপুর ইউনিয়নের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয় বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন