BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করে দেশের ২০ লাখ তরুন তরুনী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে

খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা

প্রকাশঃ 2024-02-23 14:19:27 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 199 বার।


ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করে দেশের ২০ লাখ তরুন তরুনী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে

ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করে দেশের ২০ লাখ তরুন তরুনী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে

-সাতক্ষীরায় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক


- সাতক্ষীরা ঃ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করে দেশের ২০ লাখ তরুন তরুনী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। ডিজিটাল খাত থেকে ইতিমধ্যে সরকার দুই মিলিয়ন ডলার আয় করতে সক্ষম হয়েছে। সরকারের সকল সেবা ডিজিটালাইজড করা হয়েছে। জনগণের দোর গোড়ায় ডিজিটাল সেবা পৌছে গেছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে হার পাওয়ার প্রকল্পের নারী প্রশিক্ষানার্থীদের মাঝে ল্যাপটপ বিতরন শেষে শুক্রবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এর আগে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষানার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ল্যাপটপ উপহার প্রদান করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশারাফুজ্জামান আশু, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম ও হার পাওয়ারের উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন প্রমুখ।

প্রশিক্ষানার্থী নারীদের মধ্যে কয়েকজন তাদের বক্তৃতায় উল্লেখ করেছেন, এই প্রকল্পের প্রশিক্ষন লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ইতিমধ্যেই তারাই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।

মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের আত্মকর্মস্থানের কোন বিকল্প নেই। নারীরা স্মার্ট বাংলাদেশ জয়ের সারথী। সরকার নারীদের কর্মস্থান ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, খুব দ্রæত সমায়ের মধ্যে ১৩০ কোটি টাকা ব্যায়ে সাতক্ষীরায় শেখ কামাল আইটি সেন্টার গড়ে তোলা হবে। সেখান থেকে প্রতিবছর দুই হাজার ছেলে-মেয়ে প্রযুক্তির সর্বোত্তম সুবিধা নিয়ে নিজেদের আত্মকর্মস্থান করতে পারবে। তিনি বলেন, তথ্য প্রযুক্তি অপব্যবহারের মাধ্যমে দেশ বিদেশে সাইবার ক্রাইম প্রতিরোধে বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে সরকার কাজ করে যাচ্ছে। 

অনুষ্ঠানে মন্ত্রী ২৪০ জন নারী প্রশিক্ষানার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ল্যাপটপ উপহার বিতরন করেন। এসময় তালা উপজেলার জাতপুর গ্রামের ক্ষুদে বিজ্ঞানী বোরহান উদ্দীনের বোমারু বিমান নির্মানের প্রতিভার ভুয়সী প্রশংসা করে তার হাতে একটি ল্যাপটপ উপহার দেন এবং তার এই গবেষনা কাজে ব্যয়ের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষনা দেন।


আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন