BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

"সুরময় সংগীতে জাগো"

ঢাকা বিভাগ ঢাকা জেলা

প্রকাশঃ 2024-02-25 10:58:51 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 175 বার।


"সুরময় সংগীতে জাগো"

-বিশেষ প্রতিনিধিঃ

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে কুশলী ভবনের ১০ম তলায় বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সংগঠন "গ্রহস্বর" এর উদ্বোধন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন “গ্রহস্বর” এর প্রধান সমন্বয়ক ফাতেমা তুজ জোহরা।

 

"সুরময় সংগীতে জাগো" অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সংস্কৃতিমনা মানুষ। তিনি যখন কোনো জায়গায় কোনো কথা বলেন এবং ভবিষ্যতের লক্ষ্য স্থির করেন, তখন তিনি এই জায়গাটা এড্রেস করেন এবং সেভাবে চলার চেষ্টা করেন। 

একজন শিল্পী তার নিজের তাগিদে গান গায়, গান শেখে। শিল্পী যখন গান গায়, সে যেন সম্মানটা পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সরকার বলছে, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। কর্মসংস্থানের জায়গায় সাংস্কৃতিক কর্মীরা যেন বাদ না পড়ে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, জেলা এবং উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমির মাধ্যমে সাংস্কৃতিচর্চার জন্য অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সমন্বয়ক মিজানুর রহমান শিশির ও চন্দন রেজা এর উপস্থাপনা এবং সঞ্চালনায় অনুষ্ঠানটি বিকাল ৪ঃ৩০ ঘটিকায় আরম্ভ হয়ে রাত ৮ঃ৩০ মিনিটে সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন