BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় শহিদ ও মৃত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-02-25 11:55:21 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 214 বার।


মাগুরায় শহিদ ও মৃত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

-মােঃ সাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুর উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়নের সকল শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুরে সব্দালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয় চত্বরে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । 
দোয়া মাহফিলে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ কাওসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এসএম আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড.  মুসাফির নজরুল, নাকোল ইউনিয়নের সাবেক কমান্ডার দেলোয়ার হোসেন, কাদিরপাড়া ইউনিয়নের সাবেক কমান্ডার আবু বক্কার সিদ্দিক , বীর মুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান । 
বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানসহ অন্যরা। 
আলোচনা সভা শেষে শহিদ ও মৃত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন আমতৈল বাজার মসজিদের পেশ ইমাম  মাওলানা আকিদুল ইসলাম ।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন