BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

অর্থনীতি বিভাগের পুনর্মিলনীতে উৎসবের আমেজ বগুড়া আজিজুল হক কলেজে

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-02-25 11:58:01 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 226 বার।


অর্থনীতি বিভাগের পুনর্মিলনীতে উৎসবের আমেজ বগুড়া আজিজুল হক কলেজে

-সঞ্জু রায়, বগুড়া:
"এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে" প্রতিপাদ্য তে নানা আয়োজনে বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রায় দেড় হাজার সাবেক শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতি ও পুনর্মিলনীকে ঘিরে বর্ণিল আয়োজন সব মিলিয়ে উৎসবের আমেজ তৈরি হয়েছিল উত্তরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খ্যাত এই কলেজে।
শনিবার সকালে সুসজ্জিত ঘোড়ার গাড়ি, বেলুন, প্ল্যাকার্ড আর শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা আনন্দের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য র‍্যালী কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
র‍্যালি পরবর্তী কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার কামাল হাসান। এসময় তিনি বলেন, সরকারি আজিজুল হক কলেজ সারা দেশের মাঝেই ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান। ১৯৩৯ সালে কলেজটি প্রতিষ্ঠিত হলেও অর্থনীতি বিভাগ চালু হয় তার বছর দুয়েক পর। বিভাগটি চালুর পর এই প্রথম উৎসবমুখর ভাবে তাদের কলেজে সংশ্লিষ্ট বিভাগের অগ্রজ, অনুজ এবং বর্তমান শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধনের মাধ্যমে যে পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে তা সত্যিই সকলের মাঝে প্রাণচঞ্চলতার সৃষ্টি করেছে। ভবিষ্যতে প্রতিটি বিভাগেই পর্যায়ক্রমে এমন পুনর্মিলনের আয়োজন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অ্যালামনাই বক্তা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড: মো: আজম খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডঃ মো: সবুর উদ্দিন এবং আয়োজক কমিটির পক্ষে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১ম পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ডঃ মো: রায়হান ইসলাম। 
র‍্যালি ও আলোচনা সভা ছাড়াও অনুষ্ঠানে ছিল সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ পর্ব, অ্যালামনাই কমিটি ঘোষণা আর আকর্ষণীয় র‍্যাফেল ড্র। শুধু তাই নয় জাতীয় পর্যায়ের শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে শিক্ষার্থীরা। দীর্ঘ বছর পর নিজ ক্যাম্পাসে ফিরে একদিকে যেমন সাবেক শিক্ষার্থীরা খোঁজার চেষ্টা করছিল তাদের অতীতকে আবার অগ্রজ আর অনুজের মিলবন্ধনে অনেকেই মেতে উঠেছিল সেলফিতে, সব মিলিয়ে উৎসবের আমেজে মেতে উঠেছিল সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস যে ধারাবাহিকতা থাকুক যুগের পর যুগ এমনটাই প্রত্যাশা সকলের। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন