BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাশরাফি বিন মোর্ত্তজার নড়াইলের সদর হাসপাতাল পরিদর্শন

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-02-25 16:24:15 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 230 বার।


মাশরাফি বিন মোর্ত্তজার নড়াইলের সদর হাসপাতাল পরিদর্শন

-নড়াইল প্রতিনিধিঃ

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা নড়াইলের আধুনিক সদর হসপিটাল পরিদর্শন করেছেন।  শনিবার  (২৪ ফেব্রæয়ারি) বিকেলে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ডাক্তার ও রোগীর সঙ্গে কথা বলেন তাদের খোঁজ খবর নেন এবং টয়েলট গুলো ব্যবহারের উপযোগী কিনা ঘুরে দেখেন। 

এ সময় তিনি বলেন, ডাক্তাররা থাকতে না চাইলে আসলে আমাদের কাজটা কঠিন এবং আমাদের কিছু করার নাই সে ক্ষেত্রে। আমরা চেষ্টা করছি যতটুকু সাপোর্ট দেয়া যায়।  আর একটা বিষয় হচ্ছে এটাতো একশ বেডের হাসপাতাল কিন্তু এখনই রোগী আছে প্রায় সাড়ে তিনশ।  এটা সার্ভিসও সেভাবে দিতে হবে।  চাইলেই তো পেশেন্ট বের করে দেওয়া যায় না। শিশু বেডে এখানে আছে পনের  জন আজকে শিশু ভর্তি হয়েছে একশ জনের উপরে।  সব তো ওভারলোডেড একশ বেডে তিনশ সাড়ে তিনশ রোগী ভর্তি রয়েছে সার্ভিস দিতে হচ্ছে এর ভেতরে ঔষধ খাবার সবকিছুর সাপ্লাই দিতে হচ্ছে ম্যানেজ করতে হচ্ছে কিছু কিছু ডাক্তার সংকট আছে আমাদের ডাক্তার সংকট টা কমলে আমাদের সার্ভিসটা আরো বেটার দেয়া যেতো।  সংকটের মধ্যদিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ।  টয়লেটের ব্যবহারে ক্ষেত্রে মাশরাফি বলেন নিজের বাড়ির মত করে ব্যবহার করলে সুবিধা হয়। টয়লেট অন্যের মনে করে ব্যবহার করলে সকলেরই ক্ষতি হয়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন