মাগুরায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক যুবকের মৃত্যু
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-02-27 19:35:04 |
সর্বশেষ আপডেটঃ 2026-11-01 07:06:39
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 253 বার।
-মোঃ সাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর - কাজলী সড়কের সারঙ্গদিয়া গ্রামের আকমল বিশ্বাসের বাড়ীর সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত নয়ন মন্ডল (২৫) সারঙ্গদিয়া গ্রামের ভিকু মন্ডলের পুত্র।
জানা যায়, সকালে শ্রীপুর থেকে কাজলীর দিকে যাওয়ার পথে আকমলের বাড়ীর সামনে অজ্ঞাত নামা ঝালমুড়ি বিক্রেতার ভ্যানগাড়ীকে দ্রুত গতিতে ওভারটেক করার সময় বিপরিত দিক থেকে আসা অটোরিকশার সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরে
ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক নয়ন মন্ডল স। মৃতদেহ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।