প্রকাশঃ 2024-02-27 19:47:41 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 196 বার।
-নড়াইল প্রতিনিধি:
নড়াইলে সৎমায়ের বিরুদ্ধে ৩বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ফেব্রæয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সৎমাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নিহত শিশুটির নাম নুসরাত। সে গিলাতলা গ্রামের সজিব কাজীর মেয়ে। বাড়ির লোকজন নুসরাতকে অনেকক্ষণ যাবত দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে নিহতের দাদি তাদের বসত ঘরে কাটের উপর কাথায় মোড়ানো অবস্থায় নুসরাতের মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য সদর হাসপতাল মর্গে পাঠিয়েছে। নুসরাতের জন্মের ১৮মাসের সময় তার মা রুবা বেগমের সঙ্গে তার বাবার ছাড়াছাড়ি হয়ে গেলে নুসরাত তার দাদী, ফুফুুর কাছে প্রতিপালিত হয়ে আসছিল। এর এক পর্যায়ে বিগত ৭-৮মাস আগে নুসরাতের বাবা জুবায়দা নামে এক নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহন করে । স্বজনদের অভিযোগ জুবায়দা তার সৎমেয়ে নুসরাতকে বরাবরই মোটেও সহ্য করতে পারতো না, সে প্রায়ই শিশুকে নানা অত্যাচার নির্যাতন করতো। জুবায়দাই নুসরাতকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ কাথায় মুড়িয়ে লুকিয়ে রাখে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুবায়দাকে হেফাজতে নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel