BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মেহেদী শান্তা জুটির ৪ বই পাঠকপ্রিয় হয়েছে

ঢাকা বিভাগ ঢাকা জেলা

প্রকাশঃ 2024-02-29 16:45:07 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 246 বার।


মেহেদী শান্তা জুটির ৪ বই পাঠকপ্রিয় হয়েছে

-দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী এবং সেভ দ্য রোড-এর মহাসচিব কথাশিল্পী শান্তা ফারজানা জুটির ৪ টি বই-ই পাঠকপ্রিয়তা পেয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা থেকে প্রকাশিত মোমিন মেহেদীর "এই পৃথিবী আলোর জন্য" ও "সাংবাদিকতা" এবং শান্তা ফারজানার "বেনাপোল এক্সপ্রেস" ও "রেতবার তীরে" ক্রয় করতে বিভিন্ন বয়সী পাঠকদের ভিড় দেখা যায় বাংলা একাডেমির বইমেলার লিটল ম্যাগ চত্বরের ৭৮ নম্বর স্টলে। "এই পৃথিবী আলোর জন্য"  শিশুতোষ ছড়াগ্রন্থ এবং "সাংবাদিকতা" মোমিন মেহেদীর রচিত সাংবাদিকতায় আগ্রহীদের জন্য শিক্ষণীয় গ্রন্থ।  "বেনাপোল এক্সপ্রেস" একটি ট্রাজেডির নাম। ২৪ অক্টোবর থেকে রাজনৈতিক সহিংসতাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা বিভিন্ন বাহনে অগ্নিসংযোগ করেছিল। এতে করে প্রাণ হারিয়েছিল অসংখ্য নিরাপরাধ মানুষ, আহত হয়েছিল অনেকেই। বেনাপোল এক্সপ্রেস সহিংসতার বিরুদ্ধে একটি বই। শান্তা ফারজানা একজন শিক্ষক, প্রতিষ্ঠা করেছেন সাউন্ড বাংলা স্কুল। তিনি একজন সংগঠক। মেহেদী শান্তা জুটি দেশের একমাত্র রাজনৈতিক-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও উদ্যেক্তা জুটি। মোমিন মেহেদী ও শান্তা ফারজানা দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা-লেখালেখির পাশাপাশি শিক্ষাজীবন থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন। শান্তা ফারজানা ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি ও এইচএসসি উল্টীর্ণ হওয়ার পর লন্ডনের সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সমাপ্ত করেন। মোমিন মেহেদী দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সভাপতি হিসেবে ২০০৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন