BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

ইভটিজিং এর প্রতিবাদ করায় খুন হলেন মাদ্রাসা ছাত্র

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-03-03 18:47:35 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 216 বার।


ইভটিজিং এর প্রতিবাদ করায় খুন হলেন মাদ্রাসা ছাত্র

-মোস্তফা কামাল,নড়াইল অফিস

 নড়াইলের কালিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় নিলয় মোল্লা (১৫) নামের অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্র খুন হয়েছে।

শুক্রবার (১ মার্চ) রাত ১২ টার দিকে উপজেলার নড়াগাতি থানার তালবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডর ঘটনা ঘটে।

নিহত নিলয় মোল্লা নড়াগাতি থানার টোনা গ্রামের সাবেক পুলিশ সদস্য সুলতান আহমেদ মোল্লার (পিকু মোল্লা) ছেলে। সে টোনা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। এ সময় নিলয় মোল্লার সঙ্গে থাকা তামিম খান নামে অপর এক শিক্ষার্থীও আহত হয়। তামিম একই গ্রামের ইকরাম খানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণপাটনা গ্রামের কামরুল খানের ছেলে শাকিল খান (১৭) গত ১৫ দিন আগে টোনা গ্রামের ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্তাক্ত করে। এ ঘটনায় নিলয় প্রতিবাদ করে। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়।  

এ ঘটনায় শাকিল খান নিলয়কে দেখে নেয়ার হুমকি দিয়ে যায়।

এর জের ধরে গতকাল রাতে নিলয় মোল্লা ও তামিম খান পার্শ্ববর্তী তালবাড়িয়া গ্রামে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা শাকিল খান ও তার সঙ্গীরা নিলয় কে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মারাত্মক আহতদেরকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।  

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান  বলেন, মরদেহ ময়নাতদন্ত করার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পায়নি। তবে আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন