BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

নড়াইলে ট্রাক ভর্তি রেল প্রজেক্টের চোরাই মালামালসহ এক ব্যক্তি আটক

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-03-04 17:06:57 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 316 বার।


নড়াইলে ট্রাক ভর্তি রেল প্রজেক্টের চোরাই মালামালসহ এক ব্যক্তি আটক

-নড়াইল প্রতিনিধি,

নড়াইলের লোহাগড়া উপজেলায় রেল লাইন পজেক্টের কাজে ব্যবহৃত প্রায় ১৪ টন চোরাই মালামালসহ উজ্জল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৪ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকা থেকে চোরাই ট্রাক ভর্তি মালামালসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

 

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আটককৃত উজ্জল শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকার বাবু মিয়ার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকায় রেল প্রোজেক্টের চোরাইকৃত বিভিন্ন যন্ত্রাংশ একটি ট্রাকে ( যশোর-১১-৩১৮৪ ) বোঝাই হচ্ছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল চোরাই মালামাল বোঝাইকৃত ট্রাকটিসহ উজ্জ্বল শেখকে আটক  করে থানা হেফাজাতে নিয়ে আসে।

 

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, চুরি হওয়া প্রজেক্ট এর সম্পূর্ণ যন্ত্রাংশ অবৈধভাবে বিক্রি হচ্ছিল। এই মাল অকশন ছাড়া বিক্রয়ের কোনো সুযোগ নেই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন