BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

বগুড়া সদর উপজেলা প্রশাসনের সৃজনশীল আয়োজন "চেতনায় বাংলা উৎসব"

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-03-05 19:26:32 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 216 বার।


বগুড়া সদর উপজেলা প্রশাসনের সৃজনশীল আয়োজন "চেতনায় বাংলা উৎসব"

-সঞ্জু রায়, বগুড়া:
মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বগুড়ায় মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলা পরিষদ চত্বরে "চেতনায় বাংলা উৎসব" শিরোনামে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের পরিকল্পনা ও আয়োজনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। 
চত্বর জুড়ে "আমায় দেখে নাম বলো"; "একুশকে জানি"; "ছন্দ মেলাই দ্বন্দ্ব ছাড়া"; "ছবি দেখে গল্প বলি"; "ইচ্ছে ঘুড়ি" নামে পাঁচটি স্টলে উপজেলার ১২৪ প্রাথমিক বিদ্যালয় থেকে ২৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভাষার আনন্দ, ভাষা নিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা ও ভাষা উদযাপনের দারুণ অভিজ্ঞতার কথা বলেছে। অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ নিজেদের অভূতপূর্ব অভিজ্ঞতা ও পেশাগত চর্চায় সহায়ক এমন আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সৃজনশীল এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের এমন সক্রিয় অংশগ্রহণের জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন সকলকে ধন্যবাদ জানিয়ে শিক্ষা ও মেধার বিকাশে ভবিষ্যতেও এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। একই দিন উপজেলা হলরুমে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনও করা হয়। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন