BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হলেন ইকরামুল হক টিটু।

ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলা

প্রকাশঃ 2024-03-09 18:50:32 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 186 বার।


ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হলেন ইকরামুল হক টিটু।

-দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক। 

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে বড় ব‍্যবধানে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মো: ইকরামুল হক টিটু। এই নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯। 



শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টায় নগরীর তারেক স্মৃতি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ভোট গনণা শেষে বেসরকারিভাবে সংশ্লিষ্টরা এই ফলাফল ঘোষনা করেন।

এ সময় নগরের ১২৮টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফলে মো: ইকরামুল হক টিটু ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাতি প্রতীকে সাদেকুল হক খান মিল্কি টজু পেয়েছেন ৩৪ হাজার ৩৯৫ ভোট। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম ঘোরা প্রতিকে  পেয়েছেন ১০ হাজার ৬৪৩ ভোট, কৃষকলীগ নেতা রেজাউল হক হরিণ প্রতিকে  পেয়েছেন ১ হাজার ৪৫৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মন্ডল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৭৬ ভোট।

উক্ত ফলাফলে মো: ইকরামুল হক টিটু তাঁর নিকটতম প্রতিন্দন্দ্বী অপেক্ষা  ১ লাখ ১ হাজার ৫৬৪ ভোট বেশি পেয়েছেন।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন