মসিক নির্বাচনে ব্যাপক সমর্থনে মেয়র হলেন ইকরামুল হক টিটু
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ জেলা
প্রকাশঃ 2024-03-10 19:27:52 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 246 বার।
-মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি জননেতা মোঃ ইকরামুল হক টিটু।মেয়র পদে ৫ জন নির্বাচন অংশ নেয়।এর মধ্যে মোঃ ইকরামুল হক টিটু ঘড়ি পেয়েছে ১,৩৫,৯৫৯ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোঃ সাদেকুল হক খান মিল্কি টজু হাতি পেয়েছে ৩৪৯৯৫ ভোট।এছাড়া এহতেশামুল আলম ঘোড়া ১০,৬৪৩ ভোট, ড.রেজাউল হক রেজা হরিন ১৪৫৮ ভোট,শহিদুল ইসলাম স্বপন মন্ডল লাঙ্গল পেয়েছে ১২৭৬ ভোট। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইভিএম পদ্ধতিতে শনিবার ০৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ১২৮টি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইতিহাসে এবার দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়।বিভিন্ন পদ মিলিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ২২২ জন। এরমধ্যে মেয়র পদে ৫ প্রার্থী ছাড়াও নগরীর ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ এবং ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৬৯ জন। নগরীর ১১ নম্বর ওয়ার্ডে ফরহাদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কাউন্সিলর পদে ৩২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়।সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র্যাব, পুলিশ, এপিবিএন, আনসার ব্যাটালিয়ন, সাধারণ আনসার মিলে ৪ হাজার ৫০০ জন দায়িত্ব পালন করেন।এরমধ্যে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে ছিলেন। সাধারণ ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার মিলে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ জন আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।সিটি নির্বাচনে মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়। নগরীর বিভিন্ন ভোটকেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোটারগণ ভোট প্রদান করেন। ভোটদান শেষে ভোটারগণ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরগণ হচ্ছে ১নং আসাদুজ্জামান বাবু (টিফিন ক্যারিয়ার),২নং গোলাম রফিক দুদু ( মিষ্টি কুমড়া),৩নং শরীফুল ইসলাম (লাটিম),১-২-৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর আকিকুন নাহার (চশমা), ৪নং মাহবুবুর রহমান দুলাল (রেডিও),৫নং নিয়াজ মোর্শেদ (টিফিন ক্যারিয়ার),৬নং সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু (টিফিন ক্যারিয়ার),৭ নং আসিফ হোসেন ডন (ঘুড়ি), ৮নং মো: ফারুক হাসান(ঠেলাগাড়ি),৯নং আল মাসুদ (ঠেলা গাড়ী), ৭-৮-৯ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদা পারভীন (বই),১০নং তাজুল আলম (টিফিন ক্যারিয়ার),১১নং আলহাজ্ব ফরহাদ আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়),১২ নং আনিসুর রহমান আনিস (ঘুড়ি),১৩ নং স্বপন সরকার (লাটিম),১৪ নং ফজলুল উজ্জ্বল (লাটিম),
১৫ নং মাহবুব আলম হেলাল (টিফিন ক্যারিয়ার),১৬ নং আব্দুল মান্নান (ঘুড়ি),১৭নং কামাল খান (টিফিন ক্যারিয়ার),১৮ নং হাবিবুর রহমান হবি, ১৬-১৭-১৮ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর খাদেলা বেগম,১৯ নং মোঃ আব্বাস আলী মন্ডল (মিষ্টি লাউ),২০ নং সিরাজুল ইসলাম (লাটিম),২১নং ইশতিয়াক হোসেন ইফতু (ট্রাক্টর),২২নং মোস্তফা কামাল (ট্রাক্টর),২৩ নং সাব্বির ইউনুস বাবু (করাত),২৪ নং মোঃ আসলাম ( ঘুড়ি),২২-২৩-২৪ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা: হাজেরা খাতুন (হেলিকপ্টার),২৫নং উমর ফারুক সাবাস (মিষ্টিকুমড়া),২৬ নং শফিকুল ইসলাম শফিক (ঠেলাগাড়ি),২৭ নং শামসুল হক লিটন (ঠেলাগাড়ি),
২৮ কাইসার জাহাঙ্গীর আকন্দ (ট্রাকটার),২৯নং রাশেদুজ্জামান রোমান(ঠেলাগাড়ি),৩০নং বাশার (ঠেলাগাড়ি),৩১ নং সেলিম উদ্দিন সেলিম (ট্রাক্টর),৩২ নং আবু বক্কর সিদ্দিক সাগর(ঝুড়ি),৩৩ নং শাহজাহান মুনির (ট্রাক্টর) নির্বাচিত হয়েছেন।এব্যাপারে নবনির্বাচিত জনপ্রিয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু প্রতিনিধিকে বলেন জনগণ আমাকে ভালবেসে ব্যাপক জনসমর্থন দিয়ে মেয়র নির্বাচিত করেছেন,সেজন্য আমি নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই।সেই সাথে সকলের সহযোগিতায় সুন্দর ময়মনসিংহ সিটি কর্পোরেশন গড়ে তুলবো।আমাকে যারা বিজয়ী করার লক্ষে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে মেয়র নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।