BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত- ৩

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-03-12 18:26:59 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 213 বার।


মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত- ৩

-মোঃ সাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মোঃ গহর আলী (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

রোববার বিকেলে উপজেলা শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের জোকা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গহর আলী শ্রীপুর সদর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আজগর বিশ্বাসের ছেলে।  আহতরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছিদাহ গ্রামের আব্দুল হালিমের ছেলে ও গাড়ির চালক আল-আমিন (২৩), একই গ্রামের নাজিম উদ্দীন বিশ্বাসের ছেলে জাহিদুর রহমান (৩৫) ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ছোট কলকলিত্যা মৃগী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মাহিব রহমান পারভেজ (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলা শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের জোকা স্ট্যান্ড এলাকায় মছিদ আলীর দোকানের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গহর আলীর গায়ের উপর উঠিয়ে  দেন। স্থানীয়রা গহর আলীকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং মোটরসাইকেলের চালক আল-আমিনসহ তিনজন মারাত্মক আহত হয়।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। এ বিষয় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন