BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

বেনাপোলে তৃতীয় লিঙ্গের রেশমা নামে এক নারীর গলা কাটা পচা লাশ মাটির নীচে থেকে উদ্ধার

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-03-12 18:30:21 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 202 বার।


বেনাপোলে তৃতীয় লিঙ্গের রেশমা নামে এক নারীর গলা কাটা পচা লাশ মাটির নীচে থেকে উদ্ধার

-বেনাপোল যশোরঃ
বেনাপোলে তৃতীয় লিঙ্গের রেশমা (৩৫) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার হয়েছে। থানার কাগজপুকুর গ্রামে একটি কবর স্থান থেকে মাটিতে পুতে রাখা লাশটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এসময় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ফারুক হোসেন নাম এক যুবককে ও আটক করা হয়।

রোববার বিকাল ৪ টার সময় তৃতীয় লিঙ্গের হিজড়া রেশমার লাশটি কাগজপুকর গ্রামের কবর স্থান থেকে উদ্ধার করা হয়।

রেশমা বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর রাজবাড়ী গ্রামের জাকির হোসেন এর সন্তান। সে দির্ঘ দিন যাবত একটি চোরাচালানি চক্রের সাথে কাজ করত। এসব পণ্য সে দেশের প্রত্যান্ত অঞ্চলেও সে পাচার করত।

বেনাপোল পোর্ট থানা সুত্র জানায় রেশমাকে কাগজপুকুর গ্রামের সিরাজুল ইসলামের লাউক্ষেতে চাকু দিয়ে জবাই করে হত্যার পর কবরস্থানে পুতে রাখা হয়। আজ সকালে স্থানীয়রা কবরস্থানে নতুন মাটি খুড়া দেখে সন্দেহ হলে থানাকে অবহিত করে। তারপর সেখানে অভিযান চালিয়ে পচা লাশের গন্ধ পাওয়া যায়। পরে লাশটি উদ্ধার করলে স্থানীয়রা রেশমা হিজড়ার লাশ বলে সনাক্ত করে।

স্থানীয়রা জানায় রেশমা আজ তিন দিন নিখোঁজ। তার স্বামীর জাফর এর সাথে দ্বন্দ ছিল । সে যশোর আদালতে কয়েকবার তার স্বামীর বিরুদ্ধে অভিযোগও করেছে। এর আগে জাফর তাকে কয়েকবার ধারাল অস্ত্র দিয়ে ও কুপিয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ এর সুরহাতাল রিপোর্ট এর জন্য যশোর পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ফারুক নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে হত্যা কান্ডের সাথে কে কে জড়িত ছিল।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন