BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

সাতক্ষীরায় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগ সাতক্ষীরা জেলা

প্রকাশঃ 2024-03-14 18:01:01 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 187 বার।


সাতক্ষীরায় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

- সাতক্ষীরা প্রতিনিধি: 

সাতক্ষীরায় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা সদর-২ আসনের এমপি ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু  বলেন, কে আমাকে  ভোট দিয়েছে, আর কে ভোট দেয়নি, সেটা আমার দেখার বিষয় না। ভালো যা কিছু আছে তার সাথে আমি আছি, খারাপ কাজের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি আমি সকলেরই এমপি। কাজেই উন্নয়নে আমার কাছ থেকে কেউই বঞ্চিত হবে না।

হুঁশিয়ারি দিয়ে এমপি আশু বলেন, সাতক্ষীরায় কোন সন্ত্রাসী কর্মকান্ড করা যাবে না। কোন চাঁদাবাজী করা যাবে না।  টেন্ডারবাজী-সহ কোন দখলবাজি করা যাবে না। নিয়োগ বাণিজ্য করা যাবে না। সাতক্ষীরায় মেধা যাচাইয়ের ভিত্তিতে চাকুরী হবে। অন্যায়ভাবে কাউকে হয়রানি করা যাবে না। সাতক্ষীরায় কেউ কোন খারাপ কাজ করলে তার  কোন ক্ষমা হবে না। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সদর উপজেলা উপ-সহাকারী প্রকৌশলী মো. আব্দুল আলিম, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান,  ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, বৈকারী ইউপি  চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, কুশখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার প্রমুখ।


আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন