BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, চালক হাসপাতালে।

ময়মনসিংহ বিভাগ জামালপুর জেলা

প্রকাশঃ 2024-03-14 18:01:42 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 172 বার।


চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, চালক হাসপাতালে।

-দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক। 

জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের চালক মো. আতিকুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়েছেন । তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টায় গৌরীপুর ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

বিজয় এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বোকাইনগর এলাকার একটি সেতুর কাছে আসতেই দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে।  এসময় পাথর ট্রেনের চালক আতিকুল ইসলামের নাকে লাগলে তার নাক ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের প্লাটফর্মের কাছাকাছি নিয়ে থামিয়ে দেন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়মনসিংহ জংশন থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন