BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

নড়াইলে কালচারাল অফিসারকে অপসারণ দাবিতে ঘেরাও-দুই পক্ষের উত্তেজনা

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-03-15 17:01:23 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 172 বার।


নড়াইলে কালচারাল অফিসারকে অপসারণ দাবিতে ঘেরাও-দুই পক্ষের উত্তেজনা

-নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার হামিদুর রহমানকে দ্রæত অপসারণ ও শাস্তির দাবিতে শিল্পকলা একাডেমী ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। এদিকে কালচারাল অফিসারের পক্ষে একটি অংশ সাবেক সাধারন সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মলয় কুন্ডু’র দূর্নীতির প্রতিবাদ করতে গেলে তাদের ব্যানার কেড়ে নেয় বিক্ষোভকারীরা। শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমী চত্ত¡রে এসব ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখে।

পুলিশের বাধা উপেক্ষা করে কালচারাল অফিসারের সেচ্ছাচারিতা ও দূর্নীতি প্রতিরোধ সংগ্রাম কমিটি শিল্পকলা একাডেমী ঘেরাও করে বিক্ষোভ করে। বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মলয় কুন্ডু,সাধারন সম্পাদক শরফুল আলম লিটু। বক্তারা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার হামিদুর রহমান কে অবাঞ্ছিত ঘোষনা করেন।

গত কয়েকমাস ধরে কালচারাল অফিসার হামিদুর রহমানের বিরুদ্ধে স্থানীয় শিল্পীরা নানা দূর্নীতির অভিযোগ তুলে আসছেন। তার দূর্নীতির তদন্ত করছে জেলা প্রশাসন। এই অবস্থায় গত কয়েকদিন  ধরে শিল্পকলা একাডেমীর শিক্ষকরো সাংস্কৃতিক শিক্ষা ক্লাস বর্জন করেছেন।

 

নড়াইল সদর থানার ওসি মোহাম্মাদ সাইফুল ইসলাম বলেন, দুটি গ্রæপে একই স্থানে পক্ষে বিপক্ষে মানববন্ধন কর্মসুচি থাকায় আমরা সকাল থেকে এখানে পুলিশ মোতায়েন রেখেছি। আমারা চাই শান্তিপুর্র্ন ভাবে ঘটনার সমাধান হোক।

  

কালচারাল অফিসার হামিদুর রহমান বলেন ,একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অনেকদিন ধরে ষড়যন্ত্র করছে তাই ধারাবাহিকতায় আজ তারা এখানে এই কর্মসুচি দিয়েছে।আমার বিরুদ্ধে এইটে একটা গুজব ছাড়া কিছুই না।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন