BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় জাসদ নেতা আতিয়ার রহমানের স্বরণে শোক সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-03-16 16:21:42 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 251 বার।


 মাগুরায় জাসদ নেতা আতিয়ার রহমানের স্বরণে শোক সভা অনুষ্ঠিত

-মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা জেলা জাসদের সহসভাপতি  ও শালিখা উপজেলা সভাপতি আতিয়ার রহমান জোয়াদদার এর মৃত্যুতে জেলা জাসদের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।


১৬ মার্চ বিকেলে শহরের কলেজ পাড়াস্থ জাসদের জেলা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত শোক সভা সভাপতিত্ব করেন মাগুরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওহিদুল ইসলাম ফণী। 
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জননেতা মোঃ জাহিদুল আলম।
জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা  জাসদের জেলা জাসদের সহসভাপতি মিয়া ওহিদ কামাল বাবলু, মরহুমের পুত্র সুমন জোয়াদদার, বিশিষ্ট সাংবাদিক ও কেন্দ্রীয় যুব জোট নেতা জাহিদ রহমান, রাঘবদাইর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুন্সি মহিতুল ইসলাম  মোহন, সাবেক ছাত্রনেতা ও জাসদের অন্যতম নেতা মোঃ মাসুদুর রহমান, মহম্মদপুর উপজেলা জাসদের সভাপতি এ্যাড. মিজানুর রহমান ফিরোজ, জাসদ নেতা বাবু বিমল বিশ্বাস, জাসদের শ্রীপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক  মীর আব্দুর রাজ্জার রাজা মিয়া,  শ্রীপুর উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি নিরাপদ বিশ্বাস,  সাংবাদিক এম এ হাকিম, জেলা জাসদের সদস্য আকবর হোসেন, মরহুমের ভাই ইদ্রিস আলী জোয়াদদার, জাসদ নেতা আব্দুল আলীম বিশ্বাস   শ্রীপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ নূরুল আমিন, জাসদ ছাত্রলীগের জেলা সভাপতি মোঃ আমিরুল ইসলাম,  শালিখা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, জাতীয় যুব জোটের মাগুরা  জেলা সভাপতি মোঃ শামীম শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল মিরাজসহ অন্যরা।
শোক সভায় জেলার বিভিন্ন অঞ্চলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 
৫ মে ২০২৩ শালিখায় মৃত্যু বরণ করেন বলে জানা গেছে। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন