BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় জাসদ নেতা আতিয়ার রহমানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-03-17 15:44:31 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 176 বার।


মাগুরায় জাসদ নেতা আতিয়ার রহমানের  স্মরণে শোকসভা অনুষ্ঠিত

-মোঃ সাইফুল্লাহ ; 
মাগুরায় সদ্য প্রয়াত জেলা জাসদের সহসভাপতি ও শালিখা উপজেলা জাসদের সভাপতি আতিয়ার রহমান জোয়ার্দারের স্মরণে মাগুরা জেলা জাসদ গতকাল বিকেলে শহরের কলেজপাড়াস্থ জেলা কার্যালয়ে এক শোকসভার আয়োজন করে। মাগুরা জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির অন্যতম সদস্য জননেতা জাহিদুল আলম। 

জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন যুব জোটের কেন্দ্রীয় নেতা সাংবাদিক জাহিদ রহমান,জেলা জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার বিশ্বাস, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান, শ্রীপুর উপজেলা জাসদের সভাপতি নিরাপদ বিশ্বাস, সাধারণ সম্পাদক নুরুল আমীন, সাংগঠনিক সম্পাদক মীর আব্দুর রাজ্জাক রাজা, শালিখা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রয়াত আতিয়ার রহমান জোয়ার্দারের পুত্র সুমন জোয়ার্দার, ভাই ইদ্রিস জোয়ার্দারসহ আরো অনেক। 

শোকসভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য  জাহিদুল আলম বলেন, "রাজপথের সাহসী নেতাদের মৃত্যু হয়না। তারা বেঁচে থাকে মানুষের মাঝে। জাসদ নেতা আতিয়ার রহমান জোয়ার্দ্দার আমাদের মাঝে বেঁচে থাকবেন।" শোকসভায় জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশ নেন। গত ৫ মার্চ ২০২৩ জাসদ নেতা আতিয়ার রহমান জোয়ার্দ্দার হঠাৎ করেই শালিখায় মৃত্যুবরণ করেন বলে জানা যায়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন