BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

শালিখায় কিশোর গ্যাং এর হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত।

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-03-18 18:47:24 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 166 বার।


শালিখায় কিশোর গ্যাং এর হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত।

-শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলায় দুই সাংবাদিকের উপর কিশোর  গ্যাং এর হামলা হয়েছে। তারা শালিখা উপজেলা ৫০ সজ্জা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গ্রামের গড়াপাড়া গ্রামের উদ্দোপ মন্ডলের বাড়ির পাশে রোবববার বিকালে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক এইচএম রাজিব (চ্যানেল এস) ও দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি হোসেন আলী গ্রুতর আহত সাংবাদিক এইচ এম রাজিব জানান, আমি গড়াপাড়া গ্রামের রাস্তা দিয়ে আড়পাড়া বাজারে যাচ্ছিলাম পথিমধ্যে কিছু কতিপয় যুবক আমার প্রাইভেট থামিয়ে দেশীয় অস্ত্র বের করে বলে সালা টাকা বের কর৷ এমন সময় আমি গাড়ী থেকে নামার সাথে সাথে কিশোর গ্যাং এর নেতা আড়পাড়া গ্রামের শফি মুন্সীর ছেলে  সাব্বির মুন্সী ও তার বাহিনী অতর্কীত ভাবে আমার প্রাইভেট ভাংচুর শুরু করে, ডিএসএলআর ক্যামেরা নিয়ে ভাংচুর করে এবং নগদ টাকা হাতিয়ে নেয়৷ আমি কিছু বলার আগেই আমাকে হাতুড়ী ও রড দিয়ে পিটাতে থাকে এবং বলে একে জানে মেরে ফেলা, যেন বাঁচতে না পারে৷ এতে আমার মাথাসহ সারা শরীরে রক্তাক্ত জখম হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়৷তিনি আরও জানান আমার সহকর্মী হোসেন আলী ঠেকাতে এলে তাকেও তারা পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে৷ এমন সময় আমাদের ডাক চিৎকারে গ্রামবাসী বেরিয়ে আসলে তারা পালিয়ে যায়৷ 

শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে৷আসামি গ্রেপ্তারের অভিযান  অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন