BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

বগুড়ায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-03-20 18:50:53 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 135 বার।


বগুড়ায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

-সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযানে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ জেলার কোতয়ালি থানার বেড়িবাদ কালিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই আসামির নাম স্বপন মিয়া (৩১)। তিনি গাইবান্ধা জেলার টিনদহ এলাকার মুসা মিয়ার ছেলে।
বুধবার বগুড়া র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত শুক্রবার (১৫ মার্চ) শেরপুরে ৭ বছরের ওই শিশুকে আসামি স্বপন মিয়া ফাঁকা বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে। তখন শেরপুর থানায় শিশুটির পরিবার একটি মামলা দায়ের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার পর আসামিকে ধরতে র‍্যাবের চৌকস টিম অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২ বগুড়া ও র‍্যাব-১৪ টাঙ্গাইল যৌথভাবে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ জেলার কোতয়ালি থানার বেড়িবাদ কালিবাড়ি এলাকা থেকে আসামি স্বপনকে আটক করে।
এ প্রসঙ্গে র‍্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন