BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

বগুড়ায় মৌমিতা ট্রেডার্স ও ফোটনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-03-21 17:24:29 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 170 বার।


বগুড়ায় মৌমিতা ট্রেডার্স ও ফোটনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

-সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ায় বৃহস্পতিবার শহরের পূর্ব পালশায় অবস্থিত মেসার্স মৌমিতা ট্রেডার্সের আয়োজনে ও এসিআই মটরস এর ফোটনের ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
ফোটনের ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এই আয়োজনে 
সভাপতিত্ব করেন এসিআই মটরস অনুমোদিত ফোটন এর পরিবেশক ব্যবসায়ী আবু মোত্তালিব মানিক। ইফতার পূর্ব আলোচনা সভায় এসময় মানিক বলেন, সারাদেশে দীর্ঘ বছর থেকে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে এসিআই মটরস এর ফোটন। সেই ধারাবাহিকতায় গতবছর তার প্রতিষ্ঠান মেসার্স মৌমিতা ট্রেডার্স এর মাধ্যমে বগুড়ায় তিনি ফোটনের সাথে যাত্রা শুরু করে তৃণমূলে ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছেন এবং সকলের ভালোবাসায় ব্যবসায়িক সাফল্যও এসেছে। মানসম্মত পণ্য সরবরাহের মধ্য দিয়ে ফোটনের সাথে ইতিবাচক এই ধারা তিনি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। 
ইফতার আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখর রায় ও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফোটনের আরএসএম (সার্ভিস) রাসেল কবির, ফোটনের সিনিয়র মার্কেটিং অফিসার মঈন উদ্দিন পাপন, রিকভারি অফিসার ইমরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হোসেন চমক ও রাকিব রেদওয়ানসহ অনেকে। উল্লেখ্য, এসিআই মটরস এর ফোটনের মিনি পিকআপ ও ডাম ট্রাক নিয়ে গত বছর বগুড়ায় যাত্রা শুরু করে মেসার্স মৌমিতা ট্রেডার্স।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন