BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-03-21 17:25:47 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 139 বার।


বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

-সঞ্জু রায়, বগুড়া:
বগুড়া কাহালুতে গাছের সাথে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছে। এসময় আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে কাহালু উপজেলার মালঞ্চা-রানীরহাট আঞ্চলিক সড়কের জামগ্রাম মুলার সাঁকো নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন। 
নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের শিবলু রহমান জেমস (১৭), সোহানুর রহমান সোহান (১৭) ও গুরুতর আহত একই গ্রামের রাশেদুল ইসলাম (১৮)। তারা একে অপরের বন্ধু।
পুলিশ জানায়, তিন বন্ধু মটরসাইকেল যোগে কাহালু উপজেলার ইন্দুখুর বাজারে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে  মুলার সাঁকো নামক স্থানে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়ক সংলগ্ন গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তিনজনই সড়কের উপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই শিবলু রহমান জেমস মারা যায়। স্থানীয় লোকজন অপর দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোহানুর রহমান সোহান মারা যায়। গুরুতর আহত অবস্থায় রাশেদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
হতাহতদের মধ্যে জেমস এবার এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করে। সোহান লেখাপড়া করে না। আর গুরুতর আহত রাশেদুল মাদ্রাসা থেকে দাখিল পরিক্ষায় অংশ নিয়েছে।
ওসি সেলিম জানান, নিহত দুইজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন