BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

বগুড়ায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-03-21 17:28:02 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 145 বার।


বগুড়ায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩

-সঞ্জু রায়, বগুড়া:
বগুড়া সদরে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ট্রাকচালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহত ট্রাকটিও জব্দ করা হয়। 
গ্রেপ্তররা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জের ট্রাকচালক মজিদুল ইসলাম (৩৩), তার দুই সহকারী একই গ্রামের মামুন মিয়া (৩৯) ও আজিজুল হক (২৩)। 
র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কামান্ডার (এসপি) মীর মনির হোসেন বলেন, ট্রাকে করে সাড়ে ১৫ কেজি গাঁজা রংপুর থেকে পাবনা নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ওই ট্রাকে চালকের সিটের নিচে লুকানো তিনটি বস্তা থেকে গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আজ দুপুরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন