প্রকাশঃ 2024-03-23 17:41:32 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 139 বার।
-নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে লাহুড়িয়া ডহরপাড়া গ্রামে অগ্নিকান্ডে দুইটি পরিবারের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে ভয়াবহ এ আগুনের ঘটনায় বাড়িঘর সহায় সম্বল হারিয়ে পরিবার দুটি পথে বেসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (২২মার্চ) সন্ধার পর লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের রুমান ফকিরের বাড়ি বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে বসতঘর, সেখান থেকে মুহুর্তে পার্শ্ববর্তী আহম্মদ শেখের বিভিন্ন ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা ৬টি ঘর আগুনে গ্রাস করে ফেলে। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও আগুনের ভয়াবহতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লোহাগড়া ইউনিট ঘটনাস্থলে পৗছানোর আগেই কৃষিজীবী দুইটি পরিবারের ঘরের সব মালামালসহ মোট ৬ খানা ঘর পুড়ে ছাই হয়ে। পরে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে নিঃস্ব পরিবার দুটি ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানিয়েছে।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel