BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করবে ৭১ ফাউন্ডেশন।

ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলা

প্রকাশঃ 2024-03-25 18:24:13 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 162 বার।


ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করবে ৭১ ফাউন্ডেশন।

-নিজস্ব প্রতিবেদক।

চাঁদপুরে ফরিদগঞ্জে একাত্তর ফাউন্ডেশনের উদ্যোগে বছরের মতই, এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করতে যাচ্ছেন।


৭১ ফাউন্ডেশন এর উপদেষ্টা ও পরিচালক কবির পাটোয়ারী এবং সভাপতি পারভিন পাটোয়ারী বলেন, ৭১ ফাউন্ডেশন এর জন্ম লগ্ন থেকেই ৭১ ফাউন্ডেশন মানুষের মনে সাহায্যকারী একটি সংস্থা হিসেবে আস্থাভাজন হতে পেরেছে। গরিব দুঃখী মানুষের কাছে ৭১ ফাউন্ডেশন একটি ভালবাসার নাম।

বাংলাদেশ এবং ইউএসএ উভয় জায়গাতেই ৭১ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়।
৭১ ফাউন্ডেশন বাংলাদেশের চাঁদপুরে প্রতিমাসে ফ্রি চিকিৎসা সেবা প্রদান, মসজিদ-মাদ্রাসা -স্কুলকে সাহায্য প্রদান,মানুষের মাঝে খাদ্য সাহায্য ত্রাণ প্রদান, মহিলাদের জীবন মান উন্নত করার জন্য সেলাই মেশিন প্রদান,মানুষকে বস্ত্র প্রদান, দিনমজুর খেটে খাওয়া মানুষকে রিকশা প্রদান,নৌকার মাঝিদেরকে সাহায্য প্রদান সহ বিভিন্নভাবে মানুষের জীবন মান উন্নত করার জন্য এবং গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছে এবং সেই ধারাবাহিকতায়

৭১ ফাউন্ডেশন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর এর নতুন পোশাক এবং ঈদ সামগ্রী বিতরণ করবে তাই সবাই দোয়া করবেন ,একাত্তর ফাউন্ডেশন যেনো এভাবেই সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে সবসময় দাঁড়াতে পারে। উক্ত প্রোগ্রামটির সমন্বয়ে থেকে কাজ করবে চাঁদপুরের স্থানীয় দৈনিক একাত্তর কন্ঠ পত্রিকা।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন