স্বামীর চিকিৎসার জন্য সকলের মানবিক সহায়তা কামনা
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ জেলা
প্রকাশঃ 2024-03-25 18:26:33 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 187 বার।
সরোয়ারদি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি খিলক্ষেত থানা বঙ্গবন্ধু সৈনিকলীগের সম্পাদিকা সেলিনা বেগম তার স্বামীর চিকিৎসার জন্য সকলের মানবিক সহায়তা কামনা করেছেন।
খিলক্ষেত থানা বঙ্গবন্ধু সৈনিকলীগের সম্পাদিকা সেলিনা বেগমের স্বামী আব্দুল আজিজ গত ১৬ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক ভাবে পরীক্ষা নিরীক্ষায় জানাযায় তিনি হৃদরোগে আক্রান্ত। ঐদিন তাকে সরোয়ারদি হাসপাতালের ৭ তলার ২২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
সেলিনা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাজের সন্ধানে ঢাকা এসেছি। পরিবারে পাঁচজনের দুই ছেলে কলেজে ও এক মেয়ে দশম শ্রেণীতে পড়ালেখা করে। পরিবারের আয়ের একমাত্র উৎস সামান্য একটি চায়ের দোকান। তারা স্বামী স্ত্রী দুজনে মিলে দোকানটি চালান। এ থেকেই পাঁচজনের ভরণপোষণ ও তিনজনের পড়ালেখার খরচ যোগার করতে হয়। গফরগাঁওয়ের স্থায়ী বাসিন্দা তারা। সেখানে তাদের সহায় সম্পত্তি নেই বললেই চলে। এ দোকানের আয় থেকে যা আসে তা দিয়ে কোনমতে দিন চলে তাদের।
ঢাকায় খিলক্ষেত থানা এলাকায় দীর্ঘ দিন আওয়ামী সংগঠনের সাথে ওতোপ্রোতোভাবে জরিত থেকে কাজ করেছেন। সেলিনা বেগম গরিব হলেও আওয়ামী আদর্শের অনুসারী এবং রাজপথের লড়াকু সৈনিক । সকল রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভুমিকা রাখেন তিনি। এ নিয়ে তিনি দুইবার খিলক্ষেত থানা বঙ্গবন্ধু সৈনিকলীগের সম্পাদিকা। দেশের মানুষের ভাগ্যন্নোয়ে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভুমিকা অপরিসীম। কতো কতো জটিল রোগীরাও তারই সহায়তার কারনে সু চিকিৎসা গ্রহন করতে সক্ষম হচ্ছেন। তিনিও দলের একজন নগন্য কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তার স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করেছেন এছাড়াও তিনি সকল পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের নিকট মুমূর্ষু স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগ ০১৯৭৭-৪০৮৬৩৮।