BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-03-26 17:09:00 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 171 বার।


নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

-নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে জাতীয় সংসদের হুইপ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড, জেলা পর্যায়ের সকল সরকারি বিভাগ ও দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, বদ্ধভূমি ও  জাতীর জনকের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়।

পূষ্পার্ঘ নিবেদনের পরে ছিল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধরীর নেতৃত্বে জাতীয় সঙ্গীতের তালে তালে  পতাকা উত্তেলন পর্ব। 

এতে পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস বোস .সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, নড়াইল পৌর মেয়র আন্জুমান আরাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত সকলে মহান স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের আতœার শান্তি ও দেশজাতীর সমৃদ্ধির জন্য দোয়া করেন।


এছাড়া বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও পরিবারের সংবর্ধনা, আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রমাণ্যচিত্র প্রদর্শন, এতিমখানা, জেলখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। 

এদিকে মসজিদ, মন্দির, গীর্জায় প্রার্থণা, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন