BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-03-27 19:01:58 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 217 বার।


শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি গ্রেফতার

-শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।আজ বুধবার (২৭শে মার্চ) বিকালে শালিখা থানার এ এসআই  লিটন হোসেন এর নেতৃত্বে এ এসআই মিলন হোসাইন সংগীয় ফোর্সসহ যশোর শহরের পৌর হকার্স মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ বছর  পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃআলম শেখ,পিতা-মোঃনওশের আলী শেখ
 গ্রামঃবয়রা(মধ্যপাড়া)থানা-শালিখা জেলা-মাগুরাকে গ্রেফতার করে।আসামী মোঃআলম শেখকে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নড়াইল এসসি নং-(২০৭/১৩) মামলায় যাবজ্জীবন সাজা প্রদান করে।আসামী গ্রেফতারের ভয়ে গত ৪বছর দেশের বিভিন্ন স্থানে ছদ্দবেশ ধারণ করে পলাতক ছিল। পালিয়ে থেকেও রক্ষা হলো না তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় শালিখা থানার অফিসার ইনচার্জের তত্বাবধানে শালিখা থানার চৌকশ পুলিশ  টিমের নেতৃত্বে যশোর শহরের পৌর হকার্স মার্কেট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃনাসির উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।  

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন