প্রকাশঃ 2024-03-29 18:02:05 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 165 বার।
-নড়াইল
প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় বিএনপি”র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি
লোহাগড়া উপজেলা
ও
পৌর
শাখাসহ
অঙ্গ
সহযোগী
সংগঠনের উদ্যোগে দোয়া
ও
ইফতার
মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯
মার্চ)
বিকাল
৫
টায়
লোহাগড়া সরকারি
আদর্শ
মহাবিদ্যালয় সংলগ্ন
কমিউনিটি সেন্টারে ইফতার
ও
দোয়া
মাহফিল
অনুষ্ঠিত হয়।
দেশের
গণতন্ত্র পুনরুদ্ধার ও
ভোটের
অধিকার
আদায়ের সংগ্রামে গুম
- খুনের
শিকার,
কারা
নির্যাতিত দলীয়
নেতাকর্মী এবং
তাদের
পরিবারের সম্মানার্থে এই ইফতার ও দোয়া মাহফিল
করা হয়।
লোহাগড়া উপজেলা
বিএনপির আহবায়ক জিএম
নজরুল
ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম। ও লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোল্লা নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, এম জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, সহ দলীয় নেতা- কর্মী সমর্থকরা সহ এতিম বাচ্চারা উপস্থিত ছিলেন।
দোয়া
ও
ইফতার
মাহফিল
অনুষ্ঠানে বক্তারা বলেন,এ সরকার ডামি নির্বাচন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি”র নেতাকর্মীদের উপর অমানুষিক নির্যাতন করেছে। সরকারি বাহিনী দিয়ে হামলা করেছে। মামলা দিয়ে কারাবন্দীদের নির্যাতন করেছে। তাদেরও তাদের পরিবারের সম্মানার্থে আজকের এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। বক্তারা আরো জানেন ভারতীয় পণ্য বর্জন করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
খালেদা
জিয়ার
সুস্থতা কামনা
করে
পবিত্র
কোরআন
শরীফ
খতম
করানো
হয়েছে।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দেশবাসীর শান্তি কামনায় মুনাজাত করা হয়।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel