শার্শা পৃথক অভিযানে ৩৮ কেজি গাজা সহ নারী মাদক ব্যবসায়ি আটক
খুলনা বিভাগ
মাগুরা জেলা
প্রকাশঃ 2024-04-01 18:55:39 |
শেয়ার করুনঃ Facebook |
Twitter |
Whatsapp |
Linkedin ।
দেখা হয়েছে 145 বার।
-বেনাপোল প্রতিনিধিঃ
শার্শায় পৃথক অভিযানে ৩৮ কেজি গাজা সহ আয়নামতি (৪০) নামে এক নারী আটক হয়েছে। রোববার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার লনপুর ইউনিয়ানের হরিনাপোতা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আটক নারী মাদক ব্যবসায়ী আয়না মতি হরিণাপোতা গ্রামের মৃত আব্দুল আলীমের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা লনপুর ইউনিয়ানে দুটি অভিযান পরিচালনা করে আয়না মতি নামে এক জনকে আটক করা হয়েছে। এ সময় তার বসত বাড়ীর পশ্চিম পাশে গোয়াল ঘরে বিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপর অভিযানে হরিনাপোতা গ্রামের পলাতক আসামী মুনসুর হোসেনের বাড়ীর পিছনে টয়লেটের সেপ্টি টেংকি তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মুনসুর হোসেন সহ তার সহযোগীরা পালিয়ে যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান জানান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লনপুর ইউনিয়ানে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদক আইনে মামলা হয়েছে। এবং আটককৃত আয়নামতিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।