BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

নড়াইলে নাশকতার মামলায় বি এনপির ১২ নেতাকর্মী কারাগারে

খুলনা বিভাগ নড়াইল জেলা

প্রকাশঃ 2024-04-03 19:23:53 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 179 বার।


নড়াইলে নাশকতার মামলায় বি এনপির ১২ নেতাকর্মী কারাগারে

-নড়াইল প্রতিনিধিঃ

হাইকোর্টের আগাম জামিনে থাকা বি এনপি ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরন করেছেন আদালত। বুধবার (৩ এপ্রিল) নড়াইলের আদালতে নতুন করে জামিনের আবেদন করলে আদালত তাদের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরন করে। আদালত সূত্রে জানা গেছে, গত সংসদ নির্বাচনের পূর্বে ৩১ অক্টোবর একটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে ৪২ দিনের আগাম জামিনে ছিলেন বিএনপির নেতাকর্মীরা। জামিনের শেষ দিন ছিলো ৩ এপ্রিল। এদিন নতুনভাবে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা মামলার অপরাধ বিবেচনায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। কারাগারে প্রেরনকারীরা হলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচীব মোজাহিদুল ইসলাম পলাশ,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিবাবুর রহমান শিহাব,জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু সহ ১২ নেতাকর্মী।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন