BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফর রাবার বুলেটে দুই বাংলাদেশী আহত

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-04-03 19:25:48 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 155 বার।


বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফর রাবার বুলেটে দুই বাংলাদেশী আহত

-মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ
যশোর এর বেনাপোল সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আক্রমন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর রাবার বুলেটে দুই বাংলাদেশী আহত হয়েছেন। মঙ্গলবার  রাত ৯.৪৫ সময় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। ওই সীমান্ত থেকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি ) সদস্যরা আহতদের উদ্ধার করে শার্শার বুরুজবাগান স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে।

আহতারা হলো বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে  শফিকুল ইসলাম ওরফে ডালিম (৩২) একই গ্রামের দ্বীন মোহাম্মাদ এর ছেলে পিয়াস বাবু (৩৫)।

গতকাল মঙ্গলবার রাতে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে খুলনা ২১ ব্যাটালিয়নের অধীন দৌলতপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মেইন পিলার ১৭/৭-এস এর ১৮২ আর পিলারের বিপরীতে আনুমানিক ২৫ গজ ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশি নাগরিক ফেনসিডিল আনতে যান। এ সময় বিএসএফ তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে বিএসএফ তাঁদের ল্য করে রাবার বুলেট ছোড়ে। রাবার বুলেটের আঘাতে শফিকুল ইসলাম ও পিয়াস বাবু আহত হন। বিজিবি টহল দল তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর তাঁদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, ওই দুজনের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পর তাঁদের থানায় হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন