BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

বেনাপোলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার (ভি জি এফ) এর চাল বিতরণের উদ্বোধন করেন মেয়র নাসির উদ্দিন

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2024-04-03 19:29:10 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 178 বার।


বেনাপোলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার (ভি জি এফ) এর চাল বিতরণের উদ্বোধন করেন মেয়র নাসির উদ্দিন

-বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল পৌরবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (ভি জি এফ) এর চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বেনাপোল পৌরসভা ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ উপহারের চাল বিতরণের  উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন। 

তিনি বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চোখে দৃষ্টি রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ বাবার আদর্শে এ জাতিকে ক্ষুধামুক্ত থেকে শুরু করে উন্নত নাগরিক গঠণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার ধারাবাহিকতায় তিনি সারাদেশের সাথে একযোগে এবার বেনাপোল পৌরবাসীর স্বাবলম্বীর জন্য ঈদ উপহারে (ভি জি এফ) চাল পাঠিয়েছেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সরকারের সকল উন্নয়ন কাজে এলাকাবাসীকে সহযোগিতা করার আহবান জানান।    

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র-১, কামরুন্নাহার আন্না, প্যানেল মেয়র-২, আলহাজ্ব মজনুর রহমান নুপুর, প্যানেল মেয়র-৩, শরীফুল ইসলাম শরীফসহ পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিরা।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন