BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-04-04 23:31:24 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 168 বার।


মাগুরায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

-মােঃ সাইফুল্লাহ;
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল সভায় সভাপতিত্ব করেন । 
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, থানার অফিসার ইনচার্জের পক্ষে এসআই দেবব্রত, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড.  মুসাফির নজরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু,  ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ অন্যরা। 
সভায় আসন্ন ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রতি গুরুত্ব আরোপ করে বক্তাগণ বক্তব্য রাখেন । এছাড়াও বেপরোয়া মোটরসাইকেল চালানোরোধ, ডিজে পার্টি, শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষমুখি করার প্রতি সজাগ থাকার প্রতি থানা প্রশাসনের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আহবান জানানো হয়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন