প্রকাশঃ 2024-04-05 20:23:53 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 159 বার।
-নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে ৩জনের একটি গ্রæপ করে নগদে লেনদেন করায় একই পরিবারের তিন জন “এক দুই তিন, ঢাকায় জমি জিতে নিন” এই ক্যাম্পেইনে জমি জিতে নিয়েছেন। নগদে ৩টি ধাপে জমিসহ বিভিন্ন পুরস্কার দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৫ এপ্রিল শুক্রবার দুপুরে জমি বুঝিয়ে দিতে হেলিকপ্টার করে নগদের ব্রান্ড অ্যাম্বাসেডর ও মোটিভেশন স্পিকার সোলায়মান সুখন ঢাকায় নিয়ে গেলেন ৩ বিজয়ীদের।
জানায়ায় "এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন" আর্থিক প্রতিষ্ঠান নগদের ঈদ উপলক্ষে এই ক্যাম্পেইনে এবার দ্বিতীয় ধাপে ঢাকায় জমি জিতে নিলেন নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামের একই পরিবারের এই তিনজন। বিজয়ীদের জমি বুঝিয়ে দেয়ার জন্য নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সোলায়মান সুখন হেলিকপ্টার যোগে এসে বিজয়ীদের নিয়ে যান।
বিজয়ীরা হলেন, কুলশুর গ্র্রামের দুলাল ভৌমিকের ছেলে দেবাশিস ভৌমিক, জয় গোপাল ভৌমিকের ছেলে পিন্টু ভৌমিক ও পিন্ট ভৌমিকের স্ত্রী সোমা ভৌমিক। সোলায়মান সুখন জানান তাদের তিনজনকে ঢাকার প্রবাসী পল্লী তে পৌনে তিন কাঠা পরিমাণ জমি প্রদান করা হবে।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel