BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় ঈদ উপলক্ষে জামির উল ইসলাম ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-04-05 20:30:25 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 149 বার।


মাগুরায় ঈদ উপলক্ষে জামির উল ইসলাম ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

-মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে  শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামে শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা এ এফ এম জামির উল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক গরীব অসহায় ও দুঃস্থের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে । 
ফাউন্ডেশনের সভাপতি সমাজসেবক ফাতেমা আক্তার নিজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী পুরুষ ও শিশুদের হাতে নতুন শাড়ি, পায়জামা, পাঞ্জাবি ও কামিজ তুলে দেন। 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড.  মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা এফএম জামির উল ইসলামের সহধর্মিণী মেরিনা ইসলাম, সাবেক এমপি মেজর জেনারেল (অবঃ) আবদুল মতিনের সহধর্মিণী সালেহা মতিন, সমাজসেবক মোঃ শাহিনুল হক,  বীর মুক্তিযোদ্ধা জামির উল ইসলামে পুত্র জোবায়েদ উল ইসলামসহ অনেকে। 
ফাউন্ডেশনের সভাপতি সমাজসেবক ফাতেমা আক্তার বলেন, আমরা সব সময়ই গরীব, অসহায় ও দুঃস্থদের পাশে থাকতে চাই। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করবো ইনশাআল্লাহ। 

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন