BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় সাফজয়ী দুই নারী ফুটবলারকে সংবর্ধনা প্রদান

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-04-08 19:41:07 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 171 বার।


মাগুরায় সাফজয়ী দুই নারী ফুটবলারকে সংবর্ধনা প্রদান

-মোঃ সাইফুল্লাহ; 
মাগুরায় সাফজয়ী দুই নারী ফুটবলারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।  সোমবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা জেলা প্রশাসন । মাগুরা শ্রীপুর উপজেলার গোয়ালদাহ গ্রামে এ সাফজয়ী দুই নারী ফুটবলার হলো অর্পিতা বিশ্বাস ও উম্মে কুলসুম । সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সাফ আন্তর্জাতিক নারী ফুটবল অনুর্ধ্ব-১৬ তে দুই কৃতি নারী ফুটবলার এ সাফল্য অর্জন করেছে । খেলায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেন মাগুরার শ্রীপুর উপজেলার মেয়ে অর্পিতা বিশ্বাস । অর্পিতার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দল সেদিন চ্যাম্পিয়ন হয় । 
অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দুই নারী খেলোয়াড়ের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান ও চেক তুলে দেন । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান,ফুটবল কোচ প্রভাস চন্দ্র দেব জ্যোতী ও শহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পর্যায়ের সুধীজন উপস্থিত ছিলেন ।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন