BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

বগুড়ায় স্কুলছাত্র নাসিরুল হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ৩

রাজশাহী বিভাগ বগুড়া জেলা

প্রকাশঃ 2024-04-09 18:45:39 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 160 বার।


বগুড়ায় স্কুলছাত্র নাসিরুল হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ৩

সঞ্জু রায়, বগুড়া:
বগুড়া সারিয়াকান্দির আলোচিত স্কুলছাত্র নাসিরুল হত্যা মামলায় এজাহার নামীয় ২জনসহ আরো তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাবতলী ইশ্বরপুর এলাকার রফিকুল ইসলাম, ইলেজা বেগম এবং মো: রিফাত৷ মঙ্গলবার বিকালে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেন স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) সোহেল রানা। 
মামলার এজাহার ও র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিহত নাসিরুল ইসলাম নাসিম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ওয়াজেল মন্ডলের ছেলে। গত ২৫ ফেব্রুয়ারি শব-ই-বরাতের রাতে এশার নামাজের পর মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর নাসিম বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব স্থানে ছেলের সন্ধান না পাওয়ায় ওয়াজেল মন্ডল পরদিন সারিয়াকান্দি থানায় ডায়েরি করেন। পরে মোবাইল ফোনে দুর্বৃত্তরা তার বাবাকে জানায়, নাসিমকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ ৮০ হাজার টাকা দাবি করা হয়। ছেলেকে ফেরত পেতে ওয়াজেল মন্ডল বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠিয়ে দেন। ওই টাকা নিতে এলে সারিয়াকান্দি থানা পুলিশ বিকাশের দোকান থেকে নাসিমকে হত্যায় জড়িত সন্দেহে গাবতলীর নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফুফাতো ভাই এনামুল হক কে আটক করে। তিনি সারিয়াকান্দি সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র। জিজ্ঞাসাবাদে এনামুল তার মামাতো ভাই নাসিমকে অপহরণের পর হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তিতে নিখোঁজের ৮দিন পর সোমবার রাত ১০টার দিকে তাদের তালাবদ্ধ বাড়ির গোয়াল ঘরে মাটি খুঁড়ে নাসিমের হাত-পা বাঁধা বস্তাবন্দি পঁচন ধরা লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় মামলা হলে বাকি আসামিদের ধরতে র‍্যাবও কাজ শুরু হয়।
র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সোহেল রানা বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন