BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের ঈদ সামগ্রী বিতরণ

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-04-09 18:53:41 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 166 বার।


মাগুরায়  দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের ঈদ সামগ্রী বিতরণ

মোঃ সাইফুল্লাহ ; ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে মাগুরার শ্রীপুরে দেশ ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত সংগঠন দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কালিনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, উপজেলা যুবলীগ নেতা খান তৈয়বুর রহমান, দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের সদস্য হাবিবুর রহমান, সেলিনা বেগম, তৌহিদুল ইসলাম, রাছেল বিশ্বাস, টুটুল, সাগর, হযরত, খোকন, ডাবলু, মিজু, মিল্টন প্রমুখ।


দেশ ও প্রবাসী সমন্বয় কল্যাণ তহবিলের সদস্যরা জানান, প্রতিবছরের ন্যায় এবারের ইদুল ফিতরে দেশ ও প্রবাসী কল্যাণ তহবিলের পক্ষ থেকে অর্ধশতাধিক গরীর ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় অসহায় ও দরিদ্রদের বিভিন্ন  সহায়তা করা হয়।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন