BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

মাগুরায় সবুজ আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ

খুলনা বিভাগ মাগুরা জেলা

প্রকাশঃ 2024-04-09 18:55:20 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 181 বার।


মাগুরায় সবুজ আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;  মাগুরায় পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন  শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে তখলপুর গ্রামের চরপাড়ায়  অসহায়, হতদরিদ্রের মাঝে ঈদ বাজার সামগ্রী বিতরণ করেছেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুর ২ টায় নিজ বাড়িতে প্রায় অর্ধশত অসহায়, হতদরিদ্রের হাতে এসব ঈদ বাজার সামগ্রী তুলে দেওয়া হয়। 


ঈদ বাজার সামগ্রির মধ্যে শাড়ি, লুঙ্গি, ২ প্যাকেট সেমাই, চিনি, গুড়া দুধ, কিসমিস  সাবানসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির মাগুরা জেলা সভাপতি সাংবাদিক মোঃ. সাইফুল্লাহ, সবুজ আন্দোলন মাগুরা জেলা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক মুজাহিদ শেখ, শ্রীপুর উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক মোঃ মহসিন মোল্যা, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার সরদার, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার সরদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ সাজ্জাদ শরীফ, মোঃ লাল্টু মন্ডল, সবুজ আন্দোলন সদস্য মোঃ সালমান শেখ, আশিকুর রহমান, ইভান সরদার, রফি সরদারসহ অন্যরা। 

বাপ্পি সরদার বলেন, প্রতিবছর নিজ গ্রামে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করে আসছি। অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবিক কাজ করার মাধ্যমে সমাজের প্রত্যেকটি সচ্ছল মানুষ সুন্দর গ্রাম, সুন্দর দেশ উপহার দিতে পারে। আগামীতে মাগুরা-১ আসনের অসহায় ও দরিদ্রদের মাঝে পর্যায়ক্রমে উপহার সামগ্রী প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন