BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ ।

শিরোনাম

সৌদি আরবের সাথে মিল রেখে গৌরীপুরে ঈদ উল ফিতর উদযাপন

ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলা

প্রকাশঃ 2024-04-11 09:27:01 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।

দেখা হয়েছে 212 বার।


সৌদি আরবের সাথে মিল রেখে গৌরীপুরে ঈদ উল ফিতর উদযাপন

 -দিলীপ কুমার দাস ময়মনসিংহ ব্যুরো প্রধান। 

ময়মনসিংহের গৌরীপুরে বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরিফে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। 


বুধবার (১০ এপ্রিল) সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মাওলানা মো. ইব্রাহিম।


ঈদুল ফিতরের জামাতে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে কয়েক শ আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দ  অংশ নেন। নারীদের জন্য পৃথক জামাতের ব্যবস্থা করা হয়।


সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী জানান, সৌদি আরবের সঙ্গে চাঁদের মিল রেখেই প্রতিবছর এখানে ঈদুল ফিতর উদযাপন করা হয়। একইভাবে আমরা বাংলাদেশের একদিন আগে থেকে রোজা রাখা শুরু করি এবং ঈদুল ফিতর উদযাপন করি।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন